শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২ | 412 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি
Responsive Ad Banner

এজিএম ও ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ৬ মার্চ থেকে স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। এগুলো হলো- গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স, আইডিএলসি এবং সি অ্যান্ড এ টেক্সটাইল। এর মধ্যে গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স এবং আইডিএলসির লেনদেন চলবে ৭ মার্চ পর্যন্ত। রেকর্ড ডেটের কারণে আগামী ৮ মার্চ এ দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। সি অ্যান্ড এ টেক্সটাইলের লেনদেন চলবে ৮ মার্চ পর্যন্ত এবং রেকর্ড ডেটের কারণে আগামী ৯ মার্চ কোম্পানিটির লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আইডিএলসি ফাইন্যান্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৫ টাকা ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৬ টাকা ৪২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪২ টাকা ৩১ পয়সায়।

Responsive Ad Banner

গ্রীনডেল্টা ইন্সুরেন্স: কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৮ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৬ টাকা ৬৬ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৯ টাকা ৩২ পয়সায়। আগের বছর যা ছিল ৬৮ টাকা ৯৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো ১ টাকা ৭০ পয়সা মাইনাস। আগের বছর যা ছিল ৯ টাকা ২৪ পয়সা। আগামী ৩০ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) নির্ধারণ করা হয়েছে।

সিঅ্যান্ডএ টেক্সটাইল : নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে ৫০ কোটি টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইলের পরিচালনা পর্ষদ। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রুল-২০০১ অনুযায়ী, গত ১ বছরের গড় ভারতি শেয়ার মূল্য হিসাবে ইস্যু প্রাইস নির্ধারণ করা হবে। ইতোমধ্যে বিএসইসি কোম্পানিটিকে নতুন শেয়ার ইস্যুর জন্য সম্মতি দিয়েছে।

সিঅ্যান্ডএ টেক্সটাইল শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ৩০ মার্চ বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি আরও জানায়, কোম্পানিটির বকেয়া ঋণ পরিশোধের জন্য ডাউন পেমেন্ট করতে ব্যাংকে আবেদন করেছে। কোম্পানির পর্ষদ কারখানা মেরামত এবং পরীক্ষামূলক উৎপাদনের জন্য ৫ কোটি টাকা অনুমোদন দিয়েছে।

এছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদ বিদ্যমান শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রি এবং হস্তান্তর করার অনুমতি দিয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com