মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্যাংক এশিয়ার বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০১ মার্চ ২০২২ | 211 বার পঠিত | প্রিন্ট

ব্যাংক এশিয়ার বন্ড অনুমোদন
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া লিমিটেডের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানটির প্রস্তাবিত কুপন ভারবহন, শর্তাধীন রূপান্তরযোগ্য চিরস্থায়ী বন্ড অনুমোদন করা হয়। মঙ্গলবার (০১ মার্চ) বিএসইসির ৮১৩তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্ডটির ৪৫০ (চারশত পঞ্চাশ) কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট এবং অবশিষ্ট ৫০ (পঞ্চাশ) কোটি টাকা পাবলিক অফার এর মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ৫,০০০ (পাঁচ হাজার) টাকা। বন্ডটির কুপন হার ৬% (ফ্লোর) থেকে ১০% (ক্লিনিং) যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইনস্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাষ্ট, সংগঠন, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীদের অনুকুলে ইস্যু করা হবে।

Responsive Ad Banner

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংক এশিয়া এর এডিশনাল ট্রায়ার-১ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। প্রাইভেট প্লেসমেন্ট ও প্রাইভেট অফারের ক্ষেত্রে এই বন্ডের ন্যূনতম সাবস্ক্রিপশন যথাক্রমে ১০,০০০,০০০ (এক কোটি) টাকা ও ৫,০০০ (পাঁচ হাজার) টাকা।

উক্ত বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টম্যান্ট লিমিটেড। বন্ডটির ইস্যু ম্যানেজার ও অ্যারেঞ্জার হিসাবে কাজ করছে। যথাক্রমে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসার্স লিমিটেড এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।

এছাড়াও আন্ডার রাইটার হিসাবে দায়িত্ব পালন করবে ফাস্ট সিকিউরিটি ইসলামি ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড, এমটিবি ক্যাপিটাল লিমিটেড এবং ইবিএল ইনভেস্টম্যান্ট লিমিটেড।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৬:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ মার্চ ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com