শুক্রবার ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএমই বোর্ডে লেনদেনে সুবিধা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২ | 354 বার পঠিত | প্রিন্ট

এসএমই বোর্ডে লেনদেনে সুবিধা বেড়েছে
Responsive Ad Banner

শেয়ারবাজারে ২০ লাখ টাকা বিনিয়োগ থাকলে এসএমই বোর্ডে লেনদেন করা যাবে । বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এই সংক্রন্ত একটি নির্দেশনায় স্বাক্ষর করেছেন।

বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে এসএমই প্ল্যাটফর্মে লেনদেন করতে চাইলে শেয়ারবাজারে ২০ লাখ টাকা বিনিয়োগ থাকলেই হবে। এতোদিন এখনে লেনদেন করতে হলে ৫০ লাখ টাকা শেয়ারবাজারে বিনিয়োগ প্রয়োজন ছিলো।

Responsive Ad Banner

অন্যদিকে, আগামীতে যারা এখানে লেনদেন করবে, তাদেরকে ডিএসইর কাছ থেকে রেজিস্ট্রেশন নিতে হবে। তবে এর জন্য কোন ফি দিতে হবে না। এতোদিন রেজিস্ট্রেশন ফি হিসেবে ডিএসইকে ১৫ হাজার টাকা দিতে হতো।

দেশের স্বল্পমূলধনি কোম্পানিগুলোকে শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহ করার সুযোগ দিতে গত বছরের ৩০ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে এসএমই প্ল্যাটফর্ম শুরু হয়েছে। বর্তমানে এসএমই প্ল্যাটফর্মে ১০টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এগুলো হলো- বেঙ্গল বিস্কিট, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ, নিয়ালকো এলাইস, এপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস, হিমাদ্রী, কৃষিবিদ ফিড, মাস্টার ফিড এগ্রোটেক, ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ, ওয়ান্ডারল্যান্ড টয়েস এবং মামুন এগ্রো প্রোডাক্টস। দেশের অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতে গত বছরের ১০ জুন এসএমই বোর্ড চালু হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ২:০৯ অপরাহ্ণ | শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com