সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সপ্তাহজুড়ে সূচক কমলেও বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২ | 180 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে সূচক কমলেও বেড়েছে লেনদেন
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে দেশের শেয়ারবাজারে সূচক কমলেও বেড়েছে টাকার অংকে লেনদেন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। গত সপ্তাহে পাঁচ কার্যদিসের মধ্যে প্রথম দুই কার্যদিবই পতন হলেও বেড়েছে তিন কার্যদিবস। এরপরও দুই কার্যদিবসের পতন কাটিযে উঠতে পারেনি। আলোচ্য সপ্তাহে শেয়ারবজাারে বাজার মূলধন কমেছে সাত শত কোটি টাকা।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.০৩ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে সাত হাজার ২৩.৫২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ৫৯২.৩৪ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ৪.২৭ পয়েন্ট বা ০.২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫০৪.২৫ পয়েন্টে।

Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৪টির বা ৪৭.৪২ শতাংশের, কমেছে ১৬৬টির বা ৪২.৭৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির বা ৯.৭৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছয় হাজার ৪২৮ কোটি ৮৭ লাখ ১৩ হাজার ৩৯৬ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ছয় হাজার ১৪৯ কোটি ২৮ লাখ ৮৭ হাজার ৯২০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২৭৯ কোটি ৫৮ লাখ ২৫ হাজার ৬৭৬ টাকা বা ৫ শতাংশ কমেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৩৪ কোটি ৭৫ লাখ ৪৭ হাজার ৪৪ টাকার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৭৮ কোটি ২২ লাখ ৮১ হাজার ৭০৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৫৬ কোটি ৫২ লাখ ৬৫ হাজার ৩৩৫ টাকা বা ৩২ শতাংশ বেড়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬২ হাজার ৯০২ কোটি ৯৬ লাখ ১৪ হাজার ১৩৪ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৬২ হাজার ১৮২ কোটি ৭৩ লাখ ৫৯ হাজার ১৩৫ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ৭২০ কোটি ২২ লাখ ৫৪ হাজার ৯৯৯ টাকা হারিয়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪.৩৪ পয়েন্ট বা ০.০৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৭৬.২৮ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৬.৬৪ পয়েন্ট বা ০.০৫ শতাংশ, সিএসই-৫০ সূচক ১.৬৬ পয়েন্ট বা ০.১১ শতাংশ এবং সিএসআই ৯.৫৭ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২ হাজার ৩৫৯.৭৪ পয়েন্টে, এক হাজার ৫১৯.৬১ পয়েন্টে এবং এক হাজার ২৮০.০৭ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ১৫০.২০ পয়েন্ট বা ১.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৪১.৮২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬২টির বা ৪৬.৪২ শতাংশের দর বেড়েছে, ১৫৪টির বা ৪৪.১৩ শতাংশের কমেছে এবং ৩৩টির বা ৯.৪৫ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
শেয়ারবাজার২৪/এসএ/খান

 

Facebook Comments Box

Posted ৬:৪১ অপরাহ্ণ | শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com