শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচকের উত্থানেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২ | 165 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানেও কমেছে লেনদেন
Responsive Ad Banner

দেশের শেয়ারবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মূল্য সূচকের উত্থানেও কমেছে টাকার অংকে লেনদেন। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬.২৬ পয়েন্ট বা ০.২২ শতাংশ বেড়ে সাত হাজার ১০৫.৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১৮.০৭ পয়েন্ট বা ০.৬৯ শতাংশ বেড়ে দুই হাজার ৬৩৫.৩৮ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ০.৭৫ পয়েন্ট বা ০.০৪ শতাংশ কমে এক হাজার ৫০৮.৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬২টির বা ৪২.৮৬ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৭৪টির বা ৪৬.০৩ শতাংশের এবং ৪২টি বা ১১.১১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ৬০১ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৩৪ কোটি ৩৭ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৭৩৫ কোটি ৫৭ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬৫.৫১ পয়েন্ট বা ০.৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৮১৭.১৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির দর। আজ সিএসইতে ৪৪ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com