সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২ | 343 বার পঠিত | প্রিন্ট

৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো- ডরিন পাওয়ার জেনারেশন সিস্টেমস লিমিটেড, আজিজ পাইপস এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গতকাল অনুষ্ঠিত কোম্পানিগুলোর বোর্ড সভায় এ আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন সিস্টেমস লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৩ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৬ পয়সা।

Responsive Ad Banner

এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৮৬ পয়সা, যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ৮৫ পয়সা ছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪.০৩ টাকা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭.৬৯ টাকা।

এদিকে, প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৪৫ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৮ টাকা ০৫ পয়সা।
এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪ টাকা ৭৩ পয়সা, যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয়ছিল ২১ টাকা ৪৮ পয়সা ছিল।
৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটিরশেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩০৯ টাকা ২৪ পয়সা।

অপরদিকে, প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপস ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে (অক্টেবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৬ পয়সা, যা আগের বছর ছিল ৪ পয়সা।
এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে এক টাকা ৯৯ পয়সা, যা আগের বছর ছিল ১১ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য লোকসান ১৭ টাকা ৬ পয়সা, যা আগের বছর ছিল ১৫ টাকা ৯ পয়সা।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com