মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ জানুয়ারি ২০২২ | 269 বার পঠিত | প্রিন্ট

সূচকের নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শুরু
Responsive Ad Banner

আজ রোববার সপ্তাহের শুরুতেই সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৮৩ পয়েন্ট বা ০.৭৮ শতাংশ কমে ছয় হাজার ৯৩২.৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.০১ পয়েন্ট বা ০.২৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৩.৯৬ পয়েন্ট বা ০.৯২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৬৮.১৩ পয়েন্টে এবং দুই হাজার ৫৭৯.১২ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টির বা ২৫.৯২ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ২৪৮টির বা ৬৫.৬১ শতাংশের এবং ৩২টি বা ৮.৪৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ৪৬১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২২২ কোটি ৩৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৬৮৩ কোটি ৪৭ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৮৩.১৩ পয়েন্ট বা ০.৮৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৩১২.০৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮২টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর। আজ সিএসইতে ৪০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:২২ অপরাহ্ণ | রবিবার, ০৯ জানুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com