সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সপ্তাহজুড়ে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৮ জানুয়ারি ২০২২ | 209 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার
Responsive Ad Banner

বছরের প্রথম ও বিদায়ী সপ্তাহে ইতিবাচক অবস্থায় ছিল দেশের শেয়ারবাজার। সপ্তাহের ৫ কার্যদিবসেই সূচক বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই। সপ্তাজুড়ে সুচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর ও বাজার মূলধন।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়,

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩০.৭৯ পয়েন্ট বা ৩.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৯৮৭.৪৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪১.০৩ পয়েন্ট বা ২.৮৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৭০.৫০ পয়েন্ট বা ২.৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৭২.১৫ পয়েন্টে এবং দুই হাজার ৬০৩.০৯ পয়েন্টে।

Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮২টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৮৬টির বা ৭৪.৮৭ শতাংশের, কমেছে ৮৬টির বা ২২.৫১ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১০টির বা ২.৬২ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছয় হাজার ৪৮৮ কোটি ১৫ লাখ ৬২ হাজার ৬৮৯ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল চার হাজার ১৬০ কোটি ৫০ লাখ ৯৪ হাজার ৮১৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন দুই হাজার ৩২৭ কোটি ৬৪ লাখ ১১ হাজার ৮৭৪ টাকা বা ৫৬ শতাংশ বেড়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৪২ হাজার ১৯৬ কোটি ৩৯ লাখ ৬৪ হাজার ৪৫৪ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৫৮ হাজার ৩১ কোটি ৯৪ লাখ ২৫ হাজার ৪৫৯ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ১৫ হাজার ৮৩৫ কোটি ৫৪ লাখ ৬১ হাজার টাকা ফিরে পেয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৭৬ কোটি ৩৪ লাখ ৪৩ হাজার ৪০১ টাকার।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮২৯.১৪ পয়েন্ট বা ৪.২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৯৫.২১ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৪৯৭ পয়েন্ট বা ৪.২০ শতাংশ, সিএসই-৩০ সূচক ৩১৮.৯২ পয়েন্ট বা ২.২৯ শতাংশ, সিএসই-৫০ সূচক ৫০.৮০ পয়েন্ট বা ৩.৪৫ শতাংশ এবং সিএসআই ৫৩.৮৪ পয়েন্ট বা ৪.৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২ হাজার ৩১০.৪৫ পয়েন্টে, ১৪ হাজার ২৩২.০৫ পয়েন্টে, এক হাজার ৫২২.৩০ পয়েন্টে এবং এক হাজার ২৬৫.২৮ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৮২টির বা ৮০.৮০ শতাংশের দর বেড়েছে, ৬২টির বা ১৭.৭৭ শতাংশের কমেছে এবং ৫টির বা ১.৪৩ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৩০ অপরাহ্ণ | শনিবার, ০৮ জানুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com