সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

যন্ত্রপাতি প্রতিস্থাপনে প্রায় দেড় কোটি টাকা বিনিয়োগ করবে কেডিএস এক্সেসরিজ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ জানুয়ারি ২০২২ | 282 বার পঠিত | প্রিন্ট

যন্ত্রপাতি প্রতিস্থাপনে প্রায় দেড় কোটি টাকা বিনিয়োগ করবে কেডিএস এক্সেসরিজ
Responsive Ad Banner

চট্টগ্রামের বিদ্যমান প্যাকেজিং প্লান্টে যন্ত্রপাতি প্রতিস্থাপনে ১ কোটি ৬০ লাখ ৯৫ হাজার টাকা বিনিয়োগ করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেড। নতুন মেশিন প্রতিস্থাপনের ফলে কোম্পানিটির উৎপাদন ক্ষমতা বাড়বে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিদ্যমান বাটন ইউনিটে ৬ টার্নিং মেশিন, ২ সেন্ট্রিফুগ্যাল ক্যাস্টিং মেশিন এবং ৪ ওয়াটার পলিশিং মেশিন যোগ করবে। এ কারণে ২ কোটি ১০ লাখ ৪৭ হাজার ৯১০ টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি। একই সঙ্গে কোম্পানিটি আরও ২০ সেট ব্রাইডিং মেশিন যোগ করবে কারখানার বিদ্যমান ইলাস্টিক এবং ন্যারো ফেব্রিক্স ইউনিটে। এতে কোম্পানিটি ৬৮ লাখ টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি। নতুন যন্ত্রপাতি যোগ করার কারণে কোম্পানির উৎপাদন ক্ষমতা বাড়বে।

Responsive Ad Banner

যন্ত্রপাতি প্রতিস্থাপন এবং যুক্ত করার কারণে সামগ্রিক উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে বলে ধারণা করছে কোম্পানিটি । বছরে কোম্পানিটির ০.৯০ মিলিয়ন পিস কার্টুন, ০.১৩ মিলিয়ন জিজি বাটন এবং ৯.৬০ মিলিয়ন ইয়ার্ডস ড্র কর্ড উৎপাদন বাড়বে।

উৎপাদন ক্ষমতার সম্পূর্ণ ক্যাপাসিটি ব্যবহার করতে পারলে বছরে কোম্পানির ১০ কোটি টাকা রাজস্ব বাড়বে বলে আশা করা যাচ্ছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৮:৩০ অপরাহ্ণ | রবিবার, ০২ জানুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com