মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএস স্টিলের লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ | 341 বার পঠিত | প্রিন্ট

এসএস স্টিলের লেনদেন স্থগিত
Responsive Ad Banner

আগামীকাল ১৫ ডিসেম্বর ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএস স্টিলের শেয়ার লেনদেন। এর আগে ১৩ ও ১৪ ডিসেম্বর স্পট ও ব্লক মার্কেটে লেনদেন করছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রকৌশল খাতের কোম্পানি এসএস স্টিল লিমিটেড ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের জন্য এবং ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড সকল শেয়ারহোল্ডারদের জন্য।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৫৫ পয়সা।

Responsive Ad Banner

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৩ টাকা ৫৮ পয়সা এবং সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ০১ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com