মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাভাবিক লেনদেনে ফিরছে ন্যাশনাল টিউবস

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১ | 367 বার পঠিত | প্রিন্ট

স্বাভাবিক লেনদেনে ফিরছে ন্যাশনাল টিউবস
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামী ১২ ডিসেম্বর স্বাভাবিক লেনদেনে ফিরছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতে কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেডের শেয়ার। রেকর্ড ডেটের কারণে আজ স্থগিত এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। এর আগে ৭ ও ৮ ডিসেম্বর স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানি ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামী ২৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা। আগের বছরও শেয়ার প্রতি আয় ছিল ৬ পয়সা। ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫৩ টাকা ১২ পয়সা।
শেয়ারবাজার২৪

Responsive Ad Banner

 

Facebook Comments Box

Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com