সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

স্বাভাবিক লেনদেনে ফিরছে ৫ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১ | 353 বার পঠিত | প্রিন্ট

স্বাভাবিক লেনদেনে ফিরছে ৫ কোম্পানি
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ৬ ডিসেম্বর থেকে স্বাভাবিক লেনদেনে ফিরছে হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির। কোম্পানিগুলো হলো- এমবি ফার্মা, এস্কোয়ার নিট কম্পোজিট, হাক্কানি পাল্প, সমতা লেদার এবং মেঘনা সিমেন্ট। রেকর্ড ডেটের কারণে আজ এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। এর আগে আগামীকাল ১ ও ২ ডিসেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে এসব কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

হাক্কানী পাল্প লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ০৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ৮৬ পয়সা। আগামী ২৭ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।

Responsive Ad Banner

মেঘনা সিমেন্ট লিমিটেড : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ২ টাকা ৭৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৯১ পয়সা আয় হয়েছিল (রিস্টেটেড)। আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এস্কয়ার নিট লিমিটেড: এ কোম্পানির পরিচালনা পযর্ষদ ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৬ জানুয়ারি ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ২০ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ২৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৫ টাকা ০১ পয়সা।

সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থ বছরের জন্য ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড স্পন্সর, পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডাররা পাবেন না। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১০ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.২৪ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৪.৩৯ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

এমবি ফার্মা : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থ বছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫.৪২ টাকা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিলো ১.৫২ টাকা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৬৮ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com