বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ | 121 বার পঠিত | প্রিন্ট

৫ কোম্পানির শেয়ার লেনদেন শুরু
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ৫ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। কোম্পানিগুলো হলো- আমান কটন, আমান ফিড, মোজাফফর হোসেন স্পিনিং, জিবিবি পাওয়ার এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আমান ফিড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ২২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৮ টাকা ১৭ পয়সা। আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ২৮ টাকা ৩৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮২ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ২২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৯ টাকা ৯৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আমান কটন ফাইব্রার্স : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৫ পয়সা। আগের অর্থবছরে লোকসান ছিল ৯৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৩ টাকা ৭৪ পয়সা। আগের অর্থবছরে এনএভিপিএস ছিল ৩৫ টাকা ১৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধাণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

জিবিবি পাওয়ার : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা দিয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৫ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ১ টাকা ১০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০ টাকা ২৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে

সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস : কোম্পানিটি৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৫ পয়সা। আগের অর্থবছরে লোকসান ছিল ৩৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭ টাকা ০৬ পয়সা। আগের অর্থবছরে এনএভিপিএস ছিল ৫ টাকা ৫৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:২২ অপরাহ্ণ | বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com