বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

৫ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ মে ২০২৪ | 273 বার পঠিত | প্রিন্ট

৫ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে কারণে আগামী ২৩ মে ৫ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৫টি হলো- পাইওনিয়ার ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং মীর আক্তার হোসেন।

Responsive Ad Banner

রেকর্ড ডেটের কারণে আগামী ২৩ মে এই ৫ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৫ পয়সা। আগের অর্থবছরে ব্যাংকটির ইপিএস ছিল ২ টাকা ৩৫ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ৭৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫২ পয়সা। আগের অর্থবছরে ব্যাংকটির ইপিএস ছিল ২ টাকা ২৯ পয়সা।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৮ টাকা ৮১ পয়সা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুন।

এক্সপ্রেস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫১ পয়সা। আগের অর্থবছরে ব্যাংকটির ইপিএস ছিল ১ টাকা ৩৩ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ৭৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১ জুলাই।

পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে শতাংশ ২০ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ টাকা ৯৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ৭ জুলাই অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ মে ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com