নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | 12 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৬- সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফিনিক্স ইন্স্যুরেন্স। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৬- সেপ্টেম্বরজুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৬০ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৯৩ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ৫ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৬১ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৯৯ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৭৭ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্যের (এনএভিপিএস) পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ টাকা ১ পয়সা।
Posted ১২:৪১ এএম | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.