শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩১ আগস্ট ২০২২ | 387 বার পঠিত | প্রিন্ট

৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকা বন্ড অনুমোদন করা হয়েছে। আজ ৩১ আগস্ট ৮৩৭তম কমিশন সভায় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে এই আইপিও অনুমোদন দেয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

Responsive Ad Banner

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত বন্ডটির নাম ‘৪র্থ এআইবিএল মুদারাবা সাব-অর্ডিনেট বন্ড’। সাত বছর মেয়াদী এই বন্ডটি নন-কনভার্টেবল, ফ্লোটিং রেট বন্ড। অর্থাৎ বন্ডটির কোনো অংশ শেয়ারে রূপান্তর হবে না। আর এর সুদের হার হবে ভাসমান। বন্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ৫ লাখ টাকা।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ব্যাংকটি টায়ার-২ ক্যাপিটাল বেস শক্তিশালী করবে। বন্ডটি স্টক এক্সচেঞ্জের অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

স্থানীয় উচ্চ সম্পদশালী ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ইস্যু করা হবে।

এই বন্ডের লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। ট্রাস্টির দায়িত্ব পালন করবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৮:২০ অপরাহ্ণ | বুধবার, ৩১ আগস্ট ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com