ব্রেকিং >>
ব্রেকিং >>

পুঁজিবাজার থেকে আবাসন অর্থায়নের নতুন সুযোগ তৈরি হতে পারে, বিএসইসি-বিশ্বব্যাংক বৈঠক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ | 5 বার পঠিত | প্রিন্ট

পুঁজিবাজার থেকে আবাসন অর্থায়নের নতুন সুযোগ তৈরি হতে পারে, বিএসইসি-বিশ্বব্যাংক বৈঠক
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ বাড়াতে বাংলাদেশে মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি (এমআরসি) প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই করছে বিশ্বব্যাংক। এ ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদি পুনঃঅর্থায়ন সুবিধা পেতে পারে। পাশাপাশি আবাসন খাতে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের নতুন সুযোগ তৈরির সম্ভাবনাও রয়েছে।

গতকাল বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভাকক্ষে মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি প্রতিষ্ঠার সম্ভাব্যতা, সম্ভাব্য কাঠামো এবং আবাসন অর্থায়ন ও শেয়ারবাজারে এর ভূমিকা নিয়ে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিনিধিদলের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান সভাপতিত্ব করেন।

Responsive Ad Banner

কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব, মো. নাফিজ আল তারিক ও হোসেন সাদাতসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গতকাল বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এমআরসি প্রতিষ্ঠার সম্ভাব্য সুবিধা
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশে মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি প্রতিষ্ঠিত হলে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদি পুনঃঅর্থায়ন দেওয়া সম্ভব হবে। এতে দেশের প্রাথমিক বন্ধকী ঋণের বাজার আরও বিস্তৃত হতে পারে। একইসঙ্গে আবাসন খাতে দীর্ঘমেয়াদি ঋণের সরবরাহ বাড়ানোর সুযোগ তৈরি হবে।

মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানির মাধ্যমে আবাসন অর্থায়নে পুঁজিবাজারের সম্পৃক্ততাও বাড়তে পারে। দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রয়োজন মেটাতে ভবিষ্যতে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সুযোগ তৈরি হলে আবাসন খাতের অর্থায়ন কাঠামোয় নতুন মাত্রা যোগ হতে পারে। ফলে ব্যাংকনির্ভর অর্থায়নের পাশাপাশি বাজারভিত্তিক অর্থায়নের সুযোগ সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আনুষ্ঠানিক অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এমআরসি প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে বিশ্বব্যাংক গ্রুপ।

বাজার বিশ্লেষকরা বলছেন, মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি প্রতিষ্ঠিত হলে আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সংকট কিছুটা হলেও কমবে। পুঁজিবাজারের সঙ্গে আবাসন খাতের সংযোগ তৈরি হলে বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে এবং আবাসন খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে বলে আশা করছেন তারা।

Facebook Comments Box

Posted ১১:৫৯ পিএম | বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com