ব্রেকিং >>
ব্রেকিং >>

আইনি ক্ষমতা প্রয়োগ করে উত্তরা ফাইন্যান্সে প্রশাসনিক দল গঠন করল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ | 30 বার পঠিত | প্রিন্ট

আইনি ক্ষমতা প্রয়োগ করে উত্তরা ফাইন্যান্সে প্রশাসনিক দল গঠন করল কেন্দ্রীয় ব্যাংক
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডে (ইউএফআইএল) চারজন প্রশাসক ও সহযোগী প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক কোম্পানি আইন, ২০২৩-এর ২০(২) ও ৪৮(৩) ধারার আওতায় এই নিয়োগ দেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। চিঠি নম্বর এফসিআরপিডি(সি)১০৫৪/২৫/২০২৬-২৬৫২ অনুযায়ী উত্তরা ফাইন্যান্সের জন্য চারজন প্রশাসক ও সহযোগী প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

Responsive Ad Banner

নিয়োগ পাওয়া কর্মকর্তারা পরদিন, অর্থাৎ ১৯ আগস্ট ২০২৬ তারিখে প্রতিষ্ঠানটিতে যোগদান করেন।

নতুন প্রশাসক ও সহযোগী প্রশাসকরা হলেন— বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. মোস্তাকুর রহমান, অতিরিক্ত পরিচালক মো. মোকাদ্দাসুল আলম, অতিরিক্ত পরিচালক মো. মোশারফ হোসেন এবং যুগ্ম পরিচালক বিমল কুমার গাইন।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে উল্লেখ করা হয়েছে, আর্থিক কোম্পানি আইন, ২০২৩-এর ২০(২) ও ৪৮(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নিয়োগ কার্যকর করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:০৩ এএম | বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com