ব্রেকিং >>
ব্রেকিং >>

পর্ষদশূন্য উত্তরা ফাইন্যান্স, বাংলাদেশ ব্যাংকের কঠোর পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ | 21 বার পঠিত | প্রিন্ট

পর্ষদশূন্য উত্তরা ফাইন্যান্স, বাংলাদেশ ব্যাংকের কঠোর পদক্ষেপ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের (ইউএফআইএল) পরিচালনা পর্ষদকে বিলুপ্ত করা হয়েছে। আর্থিক কোম্পানি আইন, ২০২৩-এর ২০(১) ধারার আওতায় এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।

কোম্পানি সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। চিঠি নম্বর এফসিআরপিডি(সি)১০৫৪/২৫/২০২৬-২৬৪৭ অনুযায়ী আর্থিক কোম্পানি আইনের ওই ধারা প্রয়োগ করে উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

Responsive Ad Banner

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে প্রতিষ্ঠানটির পর্ষদের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা—মোট পাঁচজন পরিচালক—পদচ্যুত হয়েছেন। কোম্পানির পক্ষ থেকে বিলুপ্ত পর্ষদের সদস্যদের নাম ও পদবি প্রকাশ করা হয়েছে।

বিলুপ্ত পর্ষদের সদস্যরা হলেন— মো. মুখতার হোসেন (চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক), মোহাম্মদ শফিউল আজম (স্বতন্ত্র পরিচালক), মো. নিয়ামুল কবির (স্বতন্ত্র পরিচালক), মো. রফিকুল ইসলাম, এফসিএস (স্বতন্ত্র পরিচালক) এবং মো. মাহবুব আলম, এফসিএমএ (পরিচালক)।

বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনার মাধ্যমে উক্ত পাঁচ সদস্যের পুরো পরিচালনা পর্ষদই বিলুপ্ত হয়েছে বলে নিশ্চিত করেছে কোম্পানিটি।

Facebook Comments Box

Posted ৬:১৫ পিএম | বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com