ব্রেকিং >>
ব্রেকিং >>

২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ | 16 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা এবং আর্থিক প্রতিবেদন প্রকাশের জন্য পরিচালনা পর্ষদের সভার তারিখ নির্ধারণ করেছে। কোম্পানি দুটি হলো—ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং আমরা নেটওয়ার্ক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ২৭ আগস্ট বিকেল সাড়ে ৫টায় আমরা নেটওয়ার্কের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

Responsive Ad Banner

একই সভায় আমরা নেটওয়ার্ক ২০২৫-২৬ অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। এর মধ্যে জুলাই-সেপ্টেম্বর ২০২৫ সময়ের প্রথম প্রান্তিক, অক্টোবর-ডিসেম্বর ২০২৫ সময়ের দ্বিতীয় প্রান্তিক এবং জানুয়ারি-মার্চ ২০২৬ সময়ের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন রয়েছে।

অন্যদিকে, আগামী ২৯ আগস্ট বিকেল ৩টায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় কোম্পানিটি ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

Facebook Comments Box

Posted ৬:২২ পিএম | বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com