বৃহস্পতিবার ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যুতে অনুমোদন দিল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ মার্চ ২০২৬ | 20 বার পঠিত | প্রিন্ট

৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যুতে অনুমোদন দিল বিএসইসি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের আনসিকিউরড, নন-কনভার্টেবল ও ফুলি রিডিমেবল জিরো কুপন বন্ড ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বন্ডটির মেয়াদ সর্বনিম্ন ৬ মাস থেকে সর্বোচ্চ ৫ বছর নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০০৪তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। একই সভায় কোম্পানিটির বন্ড সংক্রান্ত খসড়া প্রসপেক্টাস ও এর সারসংক্ষেপেও সম্মতি প্রদান করা হয়।

Responsive Ad Banner

সভা শেষে কমিশনের পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাইভেট প্লেসমেন্ট পদ্ধতিতে এই বন্ড ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের কাছে ইস্যু করা হবে। প্রতিটি বন্ড ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা।

এছাড়া বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে সেনা ইন্স্যুরেন্স পিএলসি এবং ফান্ড অ্যারেঞ্জার হিসেবে থাকছে নর্থ স্টার ইনভেস্টমেন্টস (বিডি) লিমিটেড।

Facebook Comments Box

Posted ৮:৪১ অপরাহ্ণ | বুধবার, ২৫ মার্চ ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com