সোমবার ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ অক্টোবর ২০২৩ | 229 বার পঠিত | প্রিন্ট

৩ কোম্পানির শেয়ার লেনদেন শুরু
Responsive Ad Banner

রেকর্ড ডেটের পর আগামীকাল ৩ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো- নাহি অ্যালুমিনিয়াম, বিবিএস এবং বিডি বিল্ডিং সিস্টেমস।

Responsive Ad Banner

জানা যায়, রেকর্ড ডেটের কারণে একদিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে আবাও এই ৩ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে।

বিবিএস ক্যাবলস লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪৬ পয়সা।

আগের অর্থবছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৮১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৯৯ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৩ নভেম্ভর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ অক্টোবর।

নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮০ পয়সা।

আগের অর্থবছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৮৮ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৬ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৩ নভেম্ভর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

বিডি বিল্ডিং সিস্টেমস : কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ০১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৭০ পয়সা।

‘নো ডিভিডেন্ড’ অনুমোদনের জন্য আগামী ২৩ নভেম্ভর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

 

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : বেক্সিমকো গ্রুপের ৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : আজকের ডিএসইর লেনদেন চিত্র

 

Facebook Comments Box

Posted ১২:০৭ অপরাহ্ণ | রবিবার, ২২ অক্টোবর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com