বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ | 346 বার পঠিত | প্রিন্ট

৩ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। আজ অনুষ্ঠিত বোর্ড সভায় এই ৩ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৩টি হলো- সায়হাম কটন লিমিটেড, ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড এবং ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

Responsive Ad Banner

সায়হাম কটন লিমিটেড : ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল এক টাকা ২৭ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৮ টাকা ৯৭ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ২২ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৯৬ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৯৩ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ১১ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ১১ পয়সা।

আগামী ৫ ফেব্রুয়ারি, ২০২৪ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৪৫ অপরাহ্ণ | শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com