ব্রেকিং >>
ব্রেকিং >>

ভ্যানগার্ড ফান্ডে লভ্যাংশ ও ফেরতের দাবিতে সময়সীমা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | 87 বার পঠিত | প্রিন্ট

ভ্যানগার্ড ফান্ডে লভ্যাংশ ও ফেরতের দাবিতে সময়সীমা নির্ধারণ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান (VAMLBDMF1) বন্ধ (উইন্ডিং আপ) করার প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছে ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি।

ট্রাস্টি জানিয়েছে, ফান্ডটির লভ্যাংশ, ফেরতযোগ্য অর্থ বা অন্য যেকোনো দাবির বিষয়ে সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে হবে। আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে সব দাবি যথাযথ তথ্যসহ ট্রাস্টির কাছে জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কোনো দাবি গ্রহণ করা হবে না।

Responsive Ad Banner

দাবি জমা দেওয়ার ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে—বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি, ট্রাস্টি অ্যান্ড ইনভেস্টমেন্ট বিভাগ, ১ম তলা, ৪২ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।

এছাড়া, ফান্ডটির মার্জিন অ্যাকাউন্টভুক্ত ইউনিটহোল্ডার এবং মার্জিন ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান (মার্চেন্ট ব্যাংক ও স্টক ব্রোকারদের) কাছ থেকেও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে ইউনিটহোল্ডারের নাম, বিও আইডি, শেয়ার ধারণের পরিমাণ, প্রযোজ্য করহার, লভ্যাংশের পরিমাণ, ব্যাংকের নাম, হিসাব নম্বর ও রাউটিং নম্বরসহ সংশ্লিষ্ট সব তথ্য জমা দিতে হবে।

ট্রাস্টি জানিয়েছে, এসব তথ্যও একই সময়সীমার মধ্যে জমা দিতে হবে এবং নির্ধারিত সময় পার হওয়ার পর কোনো তথ্য বা দাবি গ্রহণযোগ্য হবে না।

ফান্ডটির লিকুইডেশন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও দাবি জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১:১৪ পিএম | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com