বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২ | 592 বার পঠিত | প্রিন্ট

৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- সিঙ্গার বিডি, মুন্নু ফেব্রিক্স এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড : ৩১ ডিসেম্বর, ২০২১ পযৃন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২০ পয়সা, যা আগের বছর ৮ টাকা ৬ পয়সাছিল। গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৪ টাকা ৬ পয়সা।
আগামী ১৩ এপ্রিল ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ ফেব্রুয়ারি।

Responsive Ad Banner

মুন্নু ফেব্রিক্স লিমিটেড : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ অর্ধ বার্ষিকী বা ছয় মাসের জন্য অন্তর্বর্তীকালিন ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৫ পয়সা। আগেরবছরএকইসময়েকোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ০২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাড়িয়েছে ২৫ টাকা ৩৬ পয়সা।
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখ নির্ধারণ করা হয়েছে।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড : ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি সর্বশেষ প্রান্তিকের (মার্চ’২১-ডিসেম্বর’২১) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২০০ শতাংশ তথা প্রতি শেয়ারের বিপরীতে ২০ টাকা অন্তর্র্বতী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ফেব্রুয়ারি। অর্থাৎ ওই তারিখে যেসব বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির শেয়ার থাকবে, তারাই ঘোষিত ডিভিডেন্ড পাবেন।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com