বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৬ মার্চ ২০২২ | 461 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের দুই কোম্পানি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- ব্যাংক এশিয়া এবং শাহজালাল ইসলামী ব্যাংক। আজ অনুষ্ঠিত কোম্পানিটি ২টির বোর্ড সভায় ডিভিডেন্ড সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া লিমিটেড। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ এপ্রিল ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৬ এপ্রিল ২০২২। সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির এককভাবে শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩২ পয়সা। আগের বছর একই সময়ে এককভাবে ইপিএস ছিলো ১ টাকা ৭৫ পয়সা।
সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিতভাবে ইপিএস ছিলো ১ টাকা ৭৪ পয়সা। আলোচ্য সময়েব্যাংকটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৪৬ পয়সায়।

Responsive Ad Banner

অপরদিকে, ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ এপ্রিল ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৬ এপ্রিল ২০২২।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৫২ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিতভাবে ইপিএস ছিলো ১ টাকা ৮৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ২৭ পয়সায়।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:০৯ অপরাহ্ণ | বুধবার, ১৬ মার্চ ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com