শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ মার্চ ২০২৩ | 168 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানি ২টি হলো- সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং ফিনিক্স ইন্স্যুরেন্স।

আজ অনুষ্ঠিত বোর্ড সভায় এই ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকরীদের জন্য ডিভিডেন্ড ১৫ শতাংশ ক্যাশ ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩ পয়সা।

যা আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৪১ পয়সা।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪৯ টাকা ৪৮ পয়সা।

যা গত বছরের একই সময়ে ছিল ২৬ টাকা ৯৯ পয়সা।

আগামী ২৮ মে, ২০২৩ তারিখ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ এপ্রিল, ২০২৩।

এদিকে, ফিনিক্স ইন্স্যুরেন্সের কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকরীদের জন্য ডিভিডেন্ড ১৫ শতাংশ ক্যাশ ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২ পয়সা।

যা আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ২০ পয়সা।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৭ টাকা ১০ পয়সা।

যা গত বছরের একই সময়ে ছিল ৩৯ টাকা ৯০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে এক টাকা ৩৪ পয়সা।

যা গত বছর একই সময়ে ছিল ৪ টাকা ৬ পয়সা।

আগামী ৩১ মে, ২০২৩ তারিখ দুপুর আড়াইটায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ এপ্রিল, ২০২৩।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

আরও পড়ুন : সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

Facebook Comments Box

Posted ১১:৪৩ অপরাহ্ণ | সোমবার, ২০ মার্চ ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com