নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | 43 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৫ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৪ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৩ টাকা ৯২ পয়সা।
লভ্যাংশ অনুমোদনের লক্ষ্যে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ জুন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ মে।
Posted ৮:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.