রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৯ মে ২০২৩ | 344 বার পঠিত | প্রিন্ট

Responsive Ad Banner

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ১১ মে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স।

Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ১৪ মে এই ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এক টাকা ৬৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ১৯ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৯২ পযসা।

আগামী ২৫ জুন’ ২০২৩ বিকাল ৩টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে এক টাকা করে পাবেন বিনিয়োগকারীরা।

জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২ টাকা ৭২ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৮৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ৩১ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ২২ টাকা ৮০ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৮ পযসা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ২ টাকা ৮০ পয়সা।

আগামী ১৮ জুন’ ২০২৩ বেলা সাড়ে ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ মে ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com