রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ | 271 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৩ কোম্পানি
Responsive Ad Banner

রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ১৯ ডিসেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৩ কোম্পানি।

কোম্পানি ৩টি হলো- ব্যাংক এশিয়া, ঢাকা ডাইং এবং সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।

Responsive Ad Banner

রেকর্ড ডেটের কারণে আগামী ২০ ডিসেম্বর এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সমতা লেদার : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ০.৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা।

আগের বছর শেয়ার প্রতি লোকসান ছিল ৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য হয়েছে ১৪ টাকা ৩৪ পয়সা।

যা আগের বছর ছিল ১৪ টাকা ৩০ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

 

ঢাকা ঢাকা ডাইং : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৮ পয়সা।

আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ১৪ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৮ পয়সায়।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ব্যাংক এশিয়া লিমিটেড : ব্যাংকটির পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।

সভায় কোম্পানিটি নাম পরিবর্তন করবে এবং সংঘস্বারকে সংশোধন করবে।

কোম্পানিটি “ব্যাংক এশিয়া লিমিটেডের” পরিবর্তে ‘ব্যাংক এশিয়া পিএলসি’ নাম রাখবে।

এ কারণে কোম্পানিটি সংঘস্বারকে কিছু পরিবর্তন আনবে।

ব্যাংকটি শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ৩০ জানুয়ারি সকাল ১১টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:২১ অপরাহ্ণ | রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com