নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ জুলাই ২০২৬ | 12 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ৩০ জুন ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫০০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘোষিত অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ২৭ আগস্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
কোম্পানির তথ্য অনুযায়ী, আগের বছর ২০২৫ সালের একই সময়ে ম্যারিকো বাংলাদেশ তাদের শেয়ারহোল্ডারদের ৬০০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ প্রদান করেছিল। এবার সেই তুলনায় অন্তর্বর্তী নগদ লভ্যাংশের হার ১০০ শতাংশ পয়েন্ট কমিয়ে ৫০০ শতাংশ ঘোষণা করা হয়েছে।
Posted ১১:১০ পিএম | বুধবার, ২৯ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.