নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ জুলাই ২০২৬ | 35 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান আইএফআইসি ইসলামিক ব্যাংক পিএলসি ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিক এবং জানুয়ারি-জুন সময়ের প্রথম ছয় মাসের অনিরীক্ষিত সমন্বিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ২০ পয়সা। আগের বছরের একই প্রান্তিকে সমন্বিত শেয়ার প্রতি লোকসান ছিল ৩ টাকা ২৭ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিক বা জানুয়ারি-জুন ২০২৬ সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ৮ টাকা ৬৮ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত শেয়ার প্রতি লোকসান ছিল ৫ টাকা ৮৭ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ৪ টাকা ২৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ৫ টাকা ২ পয়সা।
এদিকে, ২০২৬ সালের ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ৩ টাকা ৬৯ পয়সা।
Posted ৯:১৫ পিএম | বুধবার, ২৯ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.