ব্রেকিং >>
ব্রেকিং >>

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে এক্সপ্রেস ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ জুলাই ২০২৩ | 319 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে এক্সপ্রেস ইন্স্যুরেন্স
Responsive Ad Banner

রেকর্ড ডেটের আগে আগামীকার ও ২৩ জুলাই স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে এক্সপ্রেস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ২৪ জুলাইএই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

আজ অনুষ্ঠিত ১২ জুন অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটির পরিচালনা বোর্ড ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালেচানা করে ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে ৭০ পয়সা করে পাবেন বিনিয়োগকারীরা।

জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এক টাকা ৩৩ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল এক টাকা ৮৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৯৩ পয়সা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৭ টাকা ০৯ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৬৬ পযসা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ১৭ পয়সা।

আগামী ২৮ আগস্ট’ ২০২৩ বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ২:৩৬ পিএম | বুধবার, ১৯ জুলাই ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com