স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে উত্তরা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ | 322 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে উত্তরা ব্যাংক
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ১৭ এপ্রিল স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক। রেকর্ড ডেটের কারণে আগামী ১০ এপ্রিল ব্যাংকটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ ক্যাশ এবং ১৭ দশমিক ৫০ শতাংশ স্টকসহ ৩৫ শতাংশ ডিভিডেন্ড ব্যাংকটি।

Responsive Ad Banner

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ এপ্রিল।

সমাপ্ত অর্থবছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ৫ টাকা ৭৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৮৪ পয়সা।

আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩২ টাকা ৭ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৪৫ পিএম | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com