শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ | 280 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি
Responsive Ad Banner

রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ৩ নভেম্বর স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৪টি হলো- এপেক্স ট্যানারি, জিপিএইচ ইস্পাত এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি। রেকর্ড ডেটের কারণে ০৪ নভেম্বর এই ৩ কোম্পানির শেয়ার স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৬৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ২ পয়সা (ডাইলুটেড)। গত বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১৩ টাকা ৭৫ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯৩ টাকা ৬ পয়সা।

আগামী ২৭ নভেম্বর, ২০২৪ তারিখ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

জিপিএইচ ইস্পাত: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৫৮ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫২ টাকা ৪৩ পয়সা।

আগামী ১২ ডিসেম্বর, ২০২৪ তারিখ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এ্যাপেক্স ট্যানারি: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৩১ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ৮ টাকা ১৭ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৫ টাকা ৪৩ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর, ২০২৪ তারিখ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ২:৩২ অপরাহ্ণ | বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com