শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ মে ২০২৪ | 344 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২৮ মে স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- ট্রাস্ট ব্যাংক এবং সাউথ বাংলা এগ্রিকালচার কমার্স লিমিটেড।

Responsive Ad Banner

রেকর্ড ডেটের কারণে আগামী ২৯ মে এই ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

ট্রাস্ট ব্যাংক : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১২ শতাংশ ক্যাশ এবং ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ০৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৯৭ পয়সা।

৩০ জুন, ২০২৩ সমাপ্ত সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৭ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২৩ টাকা ৬১ পয়সা।

আগামী ১৬ জুলাই ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

সাউথ বাংলা এগ্রিকালচার কমার্স ব্যাংক পিএলসি : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৬ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২ টাকা ৭২ পয়সা

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৩ টাকা ৫০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:২৭ অপরাহ্ণ | রবিবার, ২৬ মে ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com