বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পট মার্কেটে লেনদেন করবে ৩ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ মে ২০২৪ | 288 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে ৩ ব্যাংক
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল থেকেমে স্পট মার্কেটে লেনদেন করবে ৩ ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক ৩টি হলো- শাহজালাল ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং আইসিবি ইসলামিক ব্যাংক।

Responsive Ad Banner

এর মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক আগামীকাল ও ৭ মে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। রেকর্ড ডেটের কারণে আগামী ৮ মে এই দুই ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

অপরদিক, আগামীল থেকে ৮ মে পর্যন্ত স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে আইসিবি ইসলামিক ব্যাংক। রেকর্ড ডেটের কারণে আগামী ৯ মে এই ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

শাহজালাল ইসলামী ব্যাংক : ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ২২ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৩৮ পয়সা। আগের বছর যা ছিল ১৯ টাকা ৭২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে।

মার্কেন্টাইল ব্যাংক : ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ব্যাংকটি ১০ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৬ পয়সা। যা আগের বছর ছিল ২ টাকা ১২ পয়সা।

৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৯১ পয়সা। যা আগের বছর ছিল ২৭ টাকা ৮৮ পয়সা। আগের বছর যা ছিল ২৩ টাকা ৭১ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে।

আইসিবি ইসলামিক ব্যাংক : ব্যাংকটি ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।

আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ৩৮ পয়সা লোকসান হয়েছিল।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১৯ টাকা ৩৬ পয়সা।

আগামী ১১ জুলাই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:২৪ অপরাহ্ণ | রবিবার, ০৫ মে ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com