ব্রেকিং >>
ব্রেকিং >>

স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪ | 169 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি
Responsive Ad Banner

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ১০ ও ১১ মার্চ স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ২টি হলো- ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স।

Responsive Ad Banner

রেকর্ড ডেটের কারণে আগামী ১২ মার্চ এই ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স : কোম্পানিটি সমাপ্ত ২০২৩ অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগের বছর কোম্পানিটি ১০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২ পয়সা। আগের বছর যা ছিল ২ টাকা ২৫ পয়সা।

আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ হয়েছে ২ টাকা ৫৩ পয়সা।

৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৪০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ মার্চ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

ক্রিস্টাল ইন্সুরেন্স : কোম্পানিটি সমাপ্ত ২০২৩ অর্থবছরের জন্য ১৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এর মধ্যে ১০ শতাংশ বোনাস ও ৭ শতাংশ ক্যাশ। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫ পয়সা। আগের বছর যা ছিল ২ টাকা ৭২ পয়সা।

আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১ টাকা ৭৪ পয়সা। আগের বছর যা ছিল ৬ টাকা ৮ পয়সা।

৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৮৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১মার্চ সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:১৮ পিএম | বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com