শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২ | 222 বার পঠিত | প্রিন্ট

সূচক বাড়লেও কমেছে লেনদেন
Responsive Ad Banner

আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) দেশের শেয়ারবাজারে সূচক বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। এদিন সব সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। একই সঙ্গে বেড়েছে বাজার মূলধন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৩২ পয়েন্ট বা ০.১৮ শতাংশ বেড়ে সাত হাজার ৩২.৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ০.৩৯ পয়েন্ট বা ০.০২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ০.৯৩ পয়েন্ট বা ০.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫০৪.৬১ পয়েন্টে এবং দুই হাজার ৬১৩.৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ এক হাজার ১১৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৯৭ কোটি ২০ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ২১৪ কোটি ৬২ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৪টির বা ৪৩.২৭ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৬২টির বা ৪২.৭৪ শতাংশের এবং ৫৩টি বা ১৩.৯৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮৩.৫৬ পয়েন্ট বা ০.৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৩৫.৯৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর। আজ সিএসইতে ২৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com