শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১ | 322 বার পঠিত | প্রিন্ট

সূচক বাড়লেও কমেছে লেনদেন
Responsive Ad Banner

সপ্তাহের শেষ কার্যদিবসে (৯ ডিসেম্বর) সূচকের উত্থান হয়েছে দেশের শেয়ারবাজারে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৬০ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ বেড়ে ছয় হাজার ৯৮৪.৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৩৯ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১১.১৪ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ৪৭৫.৪৬ পয়েন্টে এবং দুই হাজার ৬৩২.১৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছ ২১৪টির বা ৫৬.৭৬ শতাংশ, কমেছে ১০৬টির বা ২৮.২২ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি বা ১৫.১২ শতাংশের।

ডিএসইতে আজ ২৫ কোটি ৫৭ লাখ ৫০ হাজার ৪৪টি শেয়ার এক লাখ ৯৯ হাজার ৩৩১বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ৪৩ কোটি ৪৫ লাখ টাকা ৬৫ হাজার ৪৫৫ টাকা। যা আগের কার্যদিবস থেকে ১০৮ কোটি ৯৪ লাখ টাকা কম। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৫৭ হাজর ১৯০ কোটি ৪৭ লাখ ৯৪ হাজার ৩৮৯ টাকা ৬৫ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৯৮.৫৩ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৫৭.৯৪ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৫টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। আজ সিএসইতে এক কোটি ৭৭ লাখ ২ হজাার ৯৫৯টি শেয়ার ২৪ হাজার ৭৪১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩৯ কোটি ৪৮ লাখ ৯২ হাজার ৭৫২ টাকা ৪০ পয়সা। আজ সিএসইর বাজার মূলধন ছিল ৯৫ হাজার ৬৩৯ কোটি ৭ লাখ ৮৭ হাজার ৬৯০ টাকা।

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com