ব্রেকিং >>
ব্রেকিং >>

সূচক টেনে ধরার চেষ্টায় ৪ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪ | 255 বার পঠিত | প্রিন্ট

সূচক টেনে ধরার চেষ্টায় ৪ কোম্পানি
Responsive Ad Banner

আজ বুধবার (০৭ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক টেনে ধরার চেষ্টা করেছে ৪ কোম্পানি। কোম্পানিগুলো হলো- রেনাটা লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং, পূবালী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক পিএলসি।

এই ৪ কোম্পানির চেষ্টা ব্যর্থ করে প্রধান ডিএসইএক্স বেড়েছে ৬.৪৩ পয়েন্ট।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, আলোচ্য চার কোম্পানি আজ ডিএসইর সূচক নামিয়েছে প্রায় ২৫ পয়েন্ট। কোম্পানিগুলো যদি আজ ইতিবাচক প্রবণতায় থাকতো, তাহলে ডিএসইর সূচক ৩১ পয়েন্টের বেশি বাড়তো।

সুচক নেতিবাচক রাখার ক্ষেত্রে শীর্ষ ভূমিকায় আজ অবতীর্ণ হয়েছিল রেনাটা লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইস থেকে ফিরেই কমেছে ৭৬ টাকা ১০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক কমেছে ১৯.৭৮ পয়েন্ট।

একইভাবে আজ শেয়ার দর পতনের মাধ্যমে ডিএসইর সূচক কমিয়েছে আনোয়ার গ্যালভানাইজিং ১.৬৯ পয়েন্ট, পূবালী ব্যাংক ১.৬৩ পয়েন্ট এবং ব্রাক ব্যাংক পিএলসি ১.৬১ পয়েন্ট।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৪২ পিএম | বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com