রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ আগস্ট ২০২৩ | 163 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

আজ ২১ আগস্ট সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন লেনদেনের শুরু থেকেই সূচকের তীর উপরের দিকে ছিল। যা শেষ পর্যন্ত অব্যহত থাকে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯২.৮৩ পয়েন্টে।

Responsive Ad Banner

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.৩০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১০.৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬৬.৬৫ পয়েন্টে ও দুই হাজার ১৩৬.৬৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩২৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এদের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪২টির বা ৪৩.৭০ শতাংশের, দর কমেছে ২৭টির বা ৮.৩১ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৫৬টির বা ৪৮ শতাংশের।

এদিন ডিএসইতে ৪৯৫ কোটি ৭১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৫১ কোটি ৬০ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৪৪ কোটি ৫৫ লাখ টাকার।

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৭৬.৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৯.৫৮ পয়েন্টে।

এছাড়া সিএসসিএক্স ৪৬.১৭ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ২.২১ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২৫.০৫ পয়েন্ট এবং সিএসআই ৫.০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১০৭.২৯ পয়েন্টে, এক হাজার ৩০৬.৪৪ পয়েন্টে, ১৩ হাজার ৩৫৩.৭৭ পয়েন্টে এবং একহাজার ১৬৯.৯৭ পয়েন্টে।

সিএসইতে আজ ১৫৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১২টির আর দর অপরিবর্তিত রয়েছে ৫৯টি। সিএসইতে আজ ১৩ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:০৯ অপরাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com