রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

তৃতীয় প্রান্তিকে বিডি ল্যাম্পসের আর্থিক উন্নতি, কমেছে লোকসান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | 100 বার পঠিত | প্রিন্ট

তৃতীয় প্রান্তিকে বিডি ল্যাম্পসের আর্থিক উন্নতি, কমেছে লোকসান
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি ল্যাম্পস লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির আয় ও নগদ প্রবাহে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, পাশাপাশি পূর্ববর্তী সময়ের তুলনায় লোকসানও কমেছে।

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০ টাকা ২৬ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ০ টাকা ১১ পয়সা।

Responsive Ad Banner

অন্যদিকে, চলতি অর্থবছরের জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে (০ টাকা ৮৩ পয়সা), যা আগের বছরের একই সময়ে ছিল (৫ টাকা ৪৬ পয়সা)। অর্থাৎ এ সময়ে কোম্পানির লোকসান উল্লেখযোগ্যভাবে কমেছে।

এ সময়ে শেয়ার প্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩ টাকা ১১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল নেতিবাচক ১৭ টাকা ৩২ পয়সা।

৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৬ টাকা ৮৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৪ টাকা ২৪ পয়সা।

কোম্পানির তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় রাজস্ব ১১ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি এবং পরিচালন ব্যয় ৮ দশমিক ৯ শতাংশ হ্রাস পাওয়ায় ইপিএস উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এছাড়া গ্রাহকদের কাছ থেকে ১৪ কোটি ৮৫ লাখ টাকা বেশি আদায় এবং সরবরাহকারীদের কাছে ৫ কোটি ৮৮ লাখ টাকা কম পরিশোধের কারণে নগদ প্রবাহে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Facebook Comments Box

Posted ১১:১৩ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com