শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ নভেম্বর ২০২১ | 224 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন
Responsive Ad Banner

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৫ নভেম্বর) উত্থানে ফিরেছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি টাকার পরিমাণে লেনদেন বাড়লেও কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১.২৯ পয়েন্ট বা ০.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৯৪১.৩৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.০৭ পয়েন্ট বা ০.০০৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩.৫৫ বা ০.১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ৪৬৫.০৪ পয়েন্টে এবং দুই হাজার ৬৫৯.৫৪ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ এক হাজার ৪২১ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩০৯ কোটি ৯৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ১১১ কোটি ৩৫ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৫টির বা ৩০.৮৩ শতাংশের, শেয়ার দর কমেছে ২২৭টির বা ৬০.৮৬ শতাংশের এবং ৩১টির বা ৮.৩১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৮.৬৯ পয়েন্ট বা ০.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৩২২.০২ পয়েন্টে। সিএসইতে আজ ২৮২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৬টির দর বেড়েছে, কমেছে ১৬২টির আর ১৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:০৬ অপরাহ্ণ | সোমবার, ১৫ নভেম্বর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com