শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচকের পতনে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ | 182 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনে সপ্তাহ শেষ
Responsive Ad Banner

আজ ০৯ মে সূচকের পতনে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও পরবর্তীতে সূচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫২ শতাংশ বা ২৯.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৬১.০৪ পয়েন্টে।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪২.৫৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৫.২৩ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩ টির, কমেছে ২৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.৭২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ২৫ কোটি ৮৬ লাখ ১৪ হাজার ৩০৩ টি শেয়ার ২ লাখ ১৪ হাজার ৭০৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯১১ কোটি ৩৭ লাখ ৮৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৮ মে ডিএসইতে ২৫ কোটি ২৭ লাখ ৪৬ হাজার ৩৭০ টি শেয়ার ২ লাখ ৩ হাজার ৮৩৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৬৯ কোটি ৫৯ লাখ ৪৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪১ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৫ শতাংশ বা ৭৪.৩১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ২৩৮.৭৪ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫ টির, কমেছে ১৩৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫৭ কোটি ৯১ লাখ ৬২ হাজার ১০১ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

sharebazar24 |

আরও

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com