রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ জুন ২০২৩ | 340 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনেও লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

আজ ০৫ জুন সূচকের পতনেও লেনদেন বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন ডিএসইতে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। তবে ফ্লোর প্রাইসের কারণে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৫৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৮ পয়েন্টে।

Responsive Ad Banner

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৬১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১ টির, দর কমেছে ১১১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭৯ টির। ডিএসইতে ১ হাজার ২৫৬ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২ কোটি ২৮ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৫৪ কোটি ৪০ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৭৬ পয়েন্টে। সিএসইতে ২৩২ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬০ টির দর বেড়েছে, কমেছে ৭৯ টির এবং ৯৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:১৩ অপরাহ্ণ | সোমবার, ০৫ জুন ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com