শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচকের ওঠানামার মধ্য দিয়ে ইতিবাচক ধারায় সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ | 98 বার পঠিত | প্রিন্ট

সূচকের ওঠানামার মধ্য দিয়ে ইতিবাচক ধারায় সপ্তাহ শেষ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার (০৮ জানুয়ারি, ২০২৬) ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবস শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মাধ্যমে লেনদেন শুরু হয় এবং বেলা সোয়া ১১টার মধ্যেই সূচক ৫ হাজার পয়েন্টের ঘর অতিক্রম করে।

তবে বেলা সাড়ে ১১টার পর থেকে সূচক একটানা নিম্নমুখী হতে থাকে। পরবর্তীতে আবারও বাজারে ঘুরে দাঁড়ানোর প্রবণতা দেখা যায় এবং দিনশেষে সূচক ঊর্ধ্বমুখী রেখেই লেনদেন কার্যক্রম শেষ হয়। এদিন সূচক বাড়লেও টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে এবং অধিকাংশ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ারের দর হ্রাস পেয়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, সামনে বাজারের আরও উন্নতির সম্ভাবনায় বিনিয়োগকারীরা হাতে থাকা শেয়ার বিক্রি না করে ধরে রাখছেন, যার প্রভাব পড়েছে সামগ্রিক লেনদেনে।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৮৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৮ দশমিক ৫৪ পয়েন্টে। এদিন শরিয়াহ সূচক ডিএসইএস ১ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০ দশমিক ৮০ পয়েন্টে। পাশাপাশি ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৫৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯১৪ দশমিক ৯৩ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২৫টির শেয়ারের দর বেড়েছে, ১৮৩টির দর কমেছে এবং ৮৩টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার ডিএসইতে মোট প্রায় ৪২৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৬৫ কোটি ৬৮ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৩৬ কোটি ৫৭ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মোট ১২ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে শেয়ার ও ইউনিট মিলিয়ে লেনদেন হয়েছিল ১২ কোটি ৮০ লাখ টাকার।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৩টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৮১টির দর কমেছে এবং ৩০টির দরে কোনো পরিবর্তন হয়নি।

দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ২১ দশমিক ৬৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৯৭ দশমিক ৩১ পয়েন্টে। আগের কার্যদিবসে এই সূচক ১০৭ দশমিক ৭৫ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ২:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com