রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪ | 220 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে সপ্তাহ শেষ
Responsive Ad Banner

আজ ০৪ জানুয়ারি সূচকের উত্থানে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবতীতে বেলা ১১টা পর্যন্ত সূচকের টানা পতন ঘটে। এরপর সূচকের তীর আবারও বাড়তে শুরু করে। সূচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৩ শতাংশ বা ৮.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৪.১৭ পয়েন্ট।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ১.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২.৮১ পয়েন্টে।

এছাড়া, ডিএসই–৩০ সূচক ২.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯৪.২৬ পয়েন্টে।

এদিন লেনদেনে অংশ নিয়েছে ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ১০৮ টির, কমেছে ৩৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৭ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৩.৯৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১১ কোটি ১ লাখ ৫২ হাজার ৮৩টি শেয়ার ১ লাখ ১ হাজার ২৩ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪৪ কোটি ৪৫ লাখ ৮৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ০৩ জানুয়ারি ডিএসইতে ৯ কোটি ৯৬ লাখ ৬১ হাজার ২৩৯টি শেয়ার ৯৪ হাজার ২৪৫ বার হাতবদল হয়।

আর দিন শেষে লেনদেন হয় ২৯২ কোটি ১৪ লাখ ২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫২ কোটি ৩১ লাখ ৮৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৩ শতাংশ বা ৫.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫০৮.৫৪ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৯ টির, কমেছে ৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০০ টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ১১ কোটি ৪০ লাখ ৫৩ হাজার ৪০৫ টাকা।

গতকাল লেনদেন হয়েছিল ৩ কোটি ৮৮ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা।

অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ৭ কোটি ৫২ লাখ ৫ হাজার ৬২ টাকা।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : এনআরবি ব্যাংকের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

আরও দেখুন : ডিএসইর আজকের লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ৩:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com