রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ জানুয়ারি ২০২২ | 207 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
Responsive Ad Banner

আজ চতুর্থ কার্যদিবসও বুধবার (০৫ জানুয়ারি) সূচকের উত্থানে লেনদেন হয়েছে দেশের শেয়ারবাজারে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৬.৯৩ পয়েন্ট বা ০.৫৩ শতাংশ বেড়ে ছয় হাজার ৯২৯.৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.৫৬ পয়েন্ট বা ০.৫১ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪.৬৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৬৩.৬৮ পয়েন্টে এবং দুই হাজার ৫৭৫.৮৮ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১৮টির বা ৫৭.৬৭ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১২১টির বা ৩২.০১ শতাংশের এবং ৩৯টি বা ১০.৩২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ৪১৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৩১ কোটি ৯৮ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ১৮২ কোটি ১৮ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৭৩.৪১ পয়েন্ট বা ০.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৩২৭.৯৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২১৫টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর। আজ সিএসইতে ৪৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:২৩ অপরাহ্ণ | বুধবার, ০৫ জানুয়ারি ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com