শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিডব্লিউটি-কমিউনিটি ব্যাংক শরীয়াহ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২০ জুন ২০২৩ | 186 বার পঠিত | প্রিন্ট

সিডব্লিউটি-কমিউনিটি ব্যাংক শরীয়াহ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন
Responsive Ad Banner

সিডব্লিউটি-কমিউনিটি ব্যাংক শরীয়াহ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করা হয়েছে। সোমবার (১৯ জুন) অনুষ্ঠিত বিএসইসির ৮৭২তম কমিশন বৈঠকে এ অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

Responsive Ad Banner

জানা গেছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকা। এই ফান্ডের উদ্যোক্তা কমিউনিটি ব্যাংক লিমিটেড তাতে ২ কোটি ৫০ লাখ টাকার যোগান দেবে, যা মোট ফান্ডের ১০ শতাংশ। বাকী ২২ কোটি ৫০ লাখ টাকার ইউনিট সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

আলোচিত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে আছে- সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এর ট্রাস্টি ও কাস্টোডিয়ানের দায়িত্ব পালন করবে যথাক্রমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com